ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে শান্তি-সম্প্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী

বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। শনিবার (১ মার্চ) বিকালে বান্দরবান সেনা জোনের উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিভিন্ন মাদ্রাসা ও ইতিমখানায় ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন বান্দরবান রিজিয়নের জোন কমান্ডার লে: কর্ণেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি। এসময় তিনি আরও বলেন, বান্দরবানে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, প্রত্যেকের নিজ নিজ ধর্ম ও ঐহিত্য রয়েছে। এ জেলায় বহু বছর ধরে সকল সম্প্রদায়ের লোকজন একে অপরের সহাবস্থানে থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। দীর্ঘদিনের শান্তিপূর্ণ এই সহাবস্থান যেন নষ্ট না হয় সেজন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে বান্দরবান সদর সেনা রিজিয়নের আওতাধীন ১২টি মাদ্রাসা ও এতিম খানার ৪শ ৭১জন এতিম শিক্ষার্থীদের জন্য ছোলা, মুড়ি, খেজুর, চিনি, তেল, ডালসহ এক মাসের ৪ লক্ষ ১ হাজার টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জোনের উপ অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান পিএসসি, জোন ষ্টাফ অফিসার ক্যাপ্টেন আরমান আজিজসহ সেনাবাহিনীর কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বান্দরবানে শান্তি-সম্প্রীতি রক্ষায় কাজ করছে সেনাবাহিনী

আপডেট সময় : ০৮:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫