বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে বান্দরবান রিজিয়নের আওতাভূক্ত ৬৯ পদাতিক ব্রিগেড এর ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স মাঠে রিজিয়নের জিএসও- ২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা করেন।
ইফতার সামগ্রী বিতরণকালে জিএসও- ২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ বান্দরবান রিজিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ। বাংলাদেশ সেনাবাহিনী আগামীতেও পার্বত্য এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
পরে বান্দরবান সদর এলাকার শতাধিক গরীব, অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি, আলু, ছোলা, ময়দাসহ ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এদিকে রমজানের শুরুতেই ইফতার সামগ্রী পেয়ে খুশি ইফতার সামগ্রী নিতে আসা গরীব, অসহায় ও দুস্থ্য পরিবারের লোকজন।
তারা বলেন, সমাজের যারা বৃত্তবান লোক আছে তারা রমজানের আগেই সব ধরনের কেনাকাটা করে ফেলেছে। কিন্তু আমরা যারা গরীব অসহায় পরিবারের লোকজন আছি প্রথম রোজার সময় ইফতার বা খাবার কি খাবো সেটা পর্যন্ত জানা নেই। সেনাবাহিনীর পক্ষ থেকে ইফতার সামগ্রী দেয়ায় আমরা অত্যন্ত খুশি এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তারা।
সোহেল কান্তি নাথ 





































