ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচী শুরু

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

বান্দরবানে বন বিভাগে উদ্যোগে গাছ সুরক্ষায় গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচী শুরু হয়েছে। বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী এই কর্মসূচীর উদ্ভোধন করেন বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.তহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো.আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহনেয়াজ, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, গাছ আমাদের পরম বন্ধু, আর এই বন্ধু আমাদের অক্সিজেন সরবরাহের পাশাপাশি ফল দেয়, ছায়া দেয় আর জ্বালানী কাঠসহ বিভিন্নভাবে প্রতিনিয়ত উপকার করে। তাই গাছকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, আমাদের গাছের যতœ নিতে হবে, গাছের সুরক্ষার জন্য গাছে পেরেক মারা বন্ধ করতে হবে এবং এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে এই কর্মসূচীর উদ্যোগ নেয়ার বিষয়ে আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা এবং গাছের বংশ বৃদ্ধি নিশ্চিত করতে এ আয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই উদ্যোগ সফল হবে বলে আশাবাদ ব্যক্তি করেন আয়োজকরা।

পরে জেলা শহরের বিভিন্ন এলাকায় গাছে লাগানো সাইনবোর্ড অপসারণ করেন এবং সকল পেরেক তুলে ফেলেন। আগামী একমাসব্যাপী বান্দরবানে এই কর্মসুচী চলমান থাকবে।

তবে বান্দরবান বন বিভাগের উদ্যোগে গাছ সুরক্ষায় গাছে পেরেক মারা বন্ধ কর্মসূচীকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা। তারা বলেন, অবৈধভাবে প্রতিনিয়ত বৃক্ষ নিধন ও বন উড়াজ হচ্ছে। এসব অবৈধভাবে বৃক্ষ ও বন উজাড় হওয়া বন্ধের বিষয়ে বন বিভাগের কোন ভূমিকা আমরা দেখছিনা। উল্টো কিছু অসাধু ব্যবসায়ী ও বন বিভাগের যোগ সাজসে উজাড় হচ্ছে বন, ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। অবৈধভাবে বৃক্ষ নিধন ও বন উজাড় না হওয়ার বিষয়ে কার্যকরী পদক্ষেপ না নিয়ে বন বিভাগের গাছে পেরেক মারা বন্ধ কর্মসূচী অনেকটা হাস্যকর বলে মন্তব্য করেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বান্দরবানে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচী শুরু

আপডেট সময় : ০১:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫