ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

“তারুণ্যের অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” এই শ্লোগানে বান্দরবানে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান পৌরসভার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস,এম,মনজুরুল হকের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসি) আসিফ রায়হান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউরসহ জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন। সেবা নিতে এনে কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বান্দরবানে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আপডেট সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫