ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মধ্যরাতে প্লাস্টিকের কারখানায় আগুন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর কর্ণফুলীর মইজে্জর টেক এলাকায় সৈয়দ প্লাস্টিক ফ্যাক্টরি নামে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে শাহ আমানত সেতুর টোল প্লাজার পাশে কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত ১টা ৫০ মিনিটে তারা আগুন লাগার খবর পাই। এরপর আনোয়ারা স্টেশন থেকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এরপর আগুনের তীব্রতা বাড়তে থাকায় নগরীর লামাবাজার ও কালুরঘাট স্টেশন থেকে আরও তিনটি ইউনিট অভিযানে অংশ নেয়। প্রায় একঘণ্টার প্রচেষ্টায় রাত ২টা ৫৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিয়ষটি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক (পটিয়া) মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, রাত ৩টার একটু আগে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। কোনো হতাহত নেই।

তিনি আরও বলেন, সৈয়দ প্লাস্টিক ফ্যাক্টরি নামের কারখানাটিতে প্লাস্কিকের দানা তৈরি করা হত। কিভাবে আগুন লেগেছে সেটি এখনো জানতে পারিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

চট্টগ্রামে মধ্যরাতে প্লাস্টিকের কারখানায় আগুন

আপডেট সময় : ১২:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫