ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের কামারখোলায় ঘন কুয়াশার কারণে ৫টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রথমে একটি পিকআপের পেছনে একটি বড় কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এরপর ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়, ফলে যানবাহনের গতি কমে যায়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে পাঁচটি যান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে বাকি চারটি যানবাহন উদ্ধারের কাজ চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫