ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর পিকআপ উল্টে খাদে, নিহত ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে সবজিবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই সবজি ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেট থেকে কাঁচামাল নিয়ে একটি পিকআপ ভ্যান গাজীপুরের দিকে আসছিল। বুধবার ভোরে কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় খালে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেনি তারা।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

গাজীপুর পিকআপ উল্টে খাদে, নিহত ৩

আপডেট সময় : ১২:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫