ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা-গুলি, আহত ৪

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের পূর্ব অঞ্চলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ৪ সাংবাদিক। গুলিবিদ্ধ দুই সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার দত্ত পাড়া ডিগ্রি কলেজ এলাকায় এ হামলার শিকার হন সাংবাদিকরা।

আহতরা হলেন- লক্ষ্মীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক খবর পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ ও দৈনিক আমার বার্তা পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি আব্দুল মালেক নীরব।

জানা গেছে, সদর উপজেলার দত্ত পাড়া ইউনিয়নের এক কুয়েত প্রবাসী সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামকে ফোন করে জানান তার বাড়িতে তার প্রতিপক্ষের লোকজন হামলা ও লুটপাট করছে। এমন সংবাদ পেয়ে সাংবাদিক রফিক তার ৩ সহকর্মীকে নিয়ে ঘটনাস্থলে রওনা দেন লক্ষ্মীপুর শহর থেকে। তারা দত্ত পাড়া ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছলে ৭/৮ জনের মুখোশপরা একটি সংঘবদ্ধ দল সাংবাদিকদের প্রতিরোধ করেন। এসময় সাংবাদিক ও সন্ত্রাসীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করে। এতে সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। ফয়সাল মাহমুদের পায়ে ছররা গুলি লাগে। আলাউদ্দিন ও নীরব আহত হয়। খবর পেয়ে দত্ত পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে ছুটে আসেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক মীর ফরহাদ সুমন, সাইফুল ইসলাম স্বপন, কাজল কায়েস,রাকিব হোসাইন রনিসহ প্রমুখ।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম পাবেল জানান, আমরা ২৪ ঘণ্টার জন্য প্রশাসনকে আল্টিমেটাম দিলাম। দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে। ২৪ ঘণ্টার মধ্যে যদি কাউকে গ্রেফতার না করা হয়। আমরা প্রেসক্লাব থেকে সর্বোচ্চ ভূমিকা রাখব।

চিকিৎসক কমলা শীষ রায় বলেন, একজনের অবস্থা গুরুতর। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গুলির বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আক্তার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ মাঠে রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা-গুলি, আহত ৪

আপডেট সময় : ০৮:৫৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫