দীর্ঘ ৯ বছর পর নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক(আংশিক) ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
নব নির্বাচিত এ নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন মাহবুব আলমগীর আলো,সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ,যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া,সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি হায়দার বিএসসি,সদস্য সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।
নব নির্বাচিত নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন,জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায়,নোয়াখালী জেলার মাটি ও গণমানুষের নেতা মোহাম্মদ শাহজাহানের পরামর্শে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত নোয়াখালী জেলায় আন্দোলন সংগ্রামে যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিএনপি ঐক্যবদ্ধ কাজ করবে।এ সময় তিনি বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের প্রতি কৃতজ্ঞতা ও সুস্থতা কামনা করেন।
এদিকে জেল বিএনপি কমিটির ঘোষণা করার পর নোয়াখালী জেলা যুবদল ও সাবেক নোয়াখালী শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে ২৩ এপ্রিল নোয়াখালী জেলা বিএনপির ১৫১ সদসস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
সাদ্দাম হোসেন রকি 





































