ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাত থেকে ইজতেমা এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

তুরাগ তীরে শুরু হওয়া ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত ঘিরে গাজীপুরের টঙ্গী এলাকায় শনিবার রাত ১২টা থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে জিএমপি নিয়ন্ত্রণ কক্ষের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত বৃহস্প‌তিবার বাদ মাগ‌রিব আম বয়ানের মধ্য দিয়ে শুরা‌য়ে নেজামের (যুবা‌য়ের অনুসা‌রী) ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হ‌য়ে‌ছে। আগামীকাল রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই পর্বের ইজতেমা।

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা যুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

প্রতি বছর আখেরি মোনাজাত ঘিরে ব্যাপক লোক সমাগম হয় টঙ্গী এলাকায়। সেজন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এবারও ইজতেমা ঘিরে ইতোমধ্যে লোকারণ্য হয়ে গেছে তুরাগ এলাকা। আগামীকাল এই সমাগম আরও বাড়বে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জিএমপি কমিশনার জানিয়েছেন।

নাজমুল করিম খান বলেন, আজ রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস হয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় এসব সড়কে কোনো পণ্যবাহী গাড়ি বা যানবাহন চলতে পারবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ইজতেমার মুরব্বিদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তারা জানিয়েছেন, আগামীকাল রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আশা করি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মধ্যরাত থেকে ইজতেমা এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন

আপডেট সময় : ০৪:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫