ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক হত্যা মামলার আসামি সাবেক ওসি মঈন গ্রেপ্তার

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

সিলেটের সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মঈন উদ্দিন শিপনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঈন উদ্দিন শিপন হবিগঞ্জ জেলার মাধবপুরের গোপীনাথপুরের ইমাম উদ্দিনের ছেলে। মাধবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মু. সাদরুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ডিএসবি, হবিগঞ্জের ফ্যাক্স বার্তায় প্রেরিত সংবাদ থেকে জানা যায়, ৫৫ বিজিবির সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন গোপন মাধ্যমে খবর পান মাধবপুর উপজেলার গোপীনাথপুর মাস্টারবাড়িতে মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবি টাস্কফোর্স গতরাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঈন উদ্দিন সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৯ জুলাই সিলেট নগরীর প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে মারা যান সাংবাদিক এটিএম তুরাব।

মাধবপুর থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক মু. সাদরুল হাসান খান জানান, বিজিবির সদস্যরা পুলিশ পরিদর্শক মঈন উদ্দিনকে ভোররাতে থানায় দিয়ে গেছেন। পরবর্তী পদক্ষেপ কী হবে তা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে পারবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সাংবাদিক হত্যা মামলার আসামি সাবেক ওসি মঈন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪