ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বান্দরবানে ডাকাতচক্রের মূলহোতাসহ ৭ সদস্য গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার

বান্দরবানে ডাকাতচক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটর সাইকেল, ৫টি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল ষ্টিক উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী) দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার।

পুলিশ জানায়, গত ৪ জানুয়ারী ইফসা এনজিও কর্মী জাহেদ হাসান তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় একটি ডাকাত দল পথ অবরোধ করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে জাহেদ হাসান বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করে। সে মামলার প্রেক্ষিতে ডাকাত দলের সদস্যদের ধরতে মাঠে নামে পুলিশ। চকরিয়া, লোহাগাড়াসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটর সাইকেল, ৫টি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল ষ্টিক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, মো: খায়রুল আমিন প্র: গুরামনি (২১), জাহিদুল ইসলাম মানিক (২২), মো: সালাউদ্দিন (২৫), মো: দিদার (২৫), হাবিবুর রহমান প্রকাশ গুটি (২০), আনোয়ার হোসেন (২৫), আবু শরীফ (২২)। তারা সকলেই বান্দরবান জেলার লামা ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই অভিযান। এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে ডাকাতচক্রের মূলহোতাসহ ৭ সদস্য গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫