ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে চরমোনাই দরবার শরিফে তাদের দুজনের সাক্ষাৎ হয়। এ সময়ে তারা পরস্পরে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে তারা এক বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দুজনেই। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে আমরা কয়েকটি রাজনৈতিক দল দ্বারা ব্যবহৃত হয়েছি। এভাবে আর আমরা ব্যবহার হতে চাই না। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আমরা এক হয়ে চলবো। আগামী নির্বাচনে ঐক্যের মাধ্যমে এক প্রতীকে করবো বলে জানান তারাঁ।
তার পরে ডা. শফিকুর রহমান বরিশালে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রওনা করেন। সকালে তিনি জামায়াতের নারী প্রতিনিধিদের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। এরপরে বিকেল ৩টায় যোগ দেন হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কর্মী সম্মেলনে।
চেতনায়২৪ ডেস্ক : 

































