ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে এ উত্তেজনা শুরু হয়, যখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হঠাৎ করে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশের এলাকায় ৫০০ থেকে ৬০০ জন ভারতীয় নাগরিককে জড়ো করে।

এসময় একাধিক ভারতীয় নাগরিক বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে বাংলাদেশি নাগরিকরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন ভারতীয়রা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভেতরে টিয়ারসেল নিক্ষেপ করে।

সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হওয়া সত্ত্বেও স্থানীয়রা জানান, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ইতোমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে উত্তেজনা থেমে থেমে চলতে থাকে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি এবং সীমান্তে শান্তি বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এ ঘটনার পর থেকেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিজিবি এবং বিএসএফের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা

আপডেট সময় : ০৫:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫