ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম নৌ-রুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ২টি ফেরি। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৫টা থেকে কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল।

ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ২টি ফেরি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের স্টোরেঞ্জার নুর আহমদ ভূঁইয়া বলেন, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫