ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০৬:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষ নুরুল আবছার এর বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এই বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষ্যের রুমের সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন শ্লোগান দিয়ে অধ্যক্ষ্যের অপসারনের দাবী জানান।

শিক্ষার্থীরা বলেন, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়ম করে আসছে। যার কারনে কলেজের শিক্ষাব্যবস্থা দিন দিন অবনতির দিকে চলে যাচ্ছে। শিক্ষার্থীরা আরো বলেন, কলেজে পরিবহন খরচ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ৩-৪ শ টাকা নেওয়া হয়। কিন্তু স্থানীয় শিক্ষার্থীরা নিয়মিত গাড়িতে উঠতে পারছে না। এছাড়াও যে শিক্ষকরা কলেজের শিক্ষা কার্যক্রম ভালোভাবে পরিচালনা করে সেসব শিক্ষককে অধ্যক্ষ সুকৌশলে বহিস্কার করে। কলেজের শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা আত্মসাৎ করা অধ্যক্ষ’র এক প্রকার নিয়মে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। তাই কলেজের দুর্নীতি ও অনিয়ম বন্ধসহ শিক্ষা ব্যবস্থা উন্নতি হওয়ার জন্য অধ্যক্ষ্যের অপসারনের জোর দাবী জানান শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের সংবাদে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম। তিনি এই ঘটনার সুষ্ঠ বিচারেরর আশ্বাসসহ শিক্ষার্থীদের যৌত্তিক দাবিগুলো লিখিত আকারে প্রশাসনের কাছে জমা দেয়ার আহবান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৩১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫