সচিবালয়ের সামনে আদিবাসী বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শব্দ বোমা ও জল কামান ব্যবহার করে ছত্রভঙ্গের চেষ্টা চালাচ্ছে।
আদিবাসী ছাত্র-জনতার ওপর সম্প্রতি নৃশংস হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংক্ষুব্ধ ছাত্র-জনতা। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে তারা।
বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের সামনে গেলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। এতে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীরা অভিযোগ, হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেয়নি এবং হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। তারা আরও দাবি করেন, আদিবাসী সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও বৈষম্য বন্ধ করতে হবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।
চেতনায়২৪ ডেস্ক : 


































