ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিদার হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালিদ হোসেন এবং শহর আওয়ামী লীগের সহসভাপতি জিহাদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলা শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির সাজেদুর রহমান জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামিরা শহরে অবস্থান করছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন এবং গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি জিহাদ খানকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

দিদার হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫