ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

লামায় ৭ জনকে অপহরণ, অভিযানে যৌথ বাহিনী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

বান্দরবানের লামায় সাতজনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম বমুখাল নামক এলাকায় অবস্থিত তামাক চাষের তিনটি খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

অপহরণকারীদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।

জানা যায়, অপহৃতরা সরই ইউনিয়নের বমুখাল নামক এলাকায় তামাক চাষের খামারবাড়িতে কাজ করতেন।

বুধবার ভোরে সন্ত্রাসীরা তিনটি খামারবাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃতরা হলেন— খামারের মালিক মো. আমিন (৩৫), খামার মালিকের ছেলে মো. জাভেদ (২৬), শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. সাকিব (১৪), আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহদাৎ হোসেন জানিয়েছেন, অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় ৭ জনকে অপহরণ, অভিযানে যৌথ বাহিনী

আপডেট সময় : ০৪:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫