ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সিনেমার মতো স্মৃতিশক্তি হারিয়েছিলেন কাজল, কীভাবে ফিরে পান?

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

সিনেমায় নায়ক-নায়িকাকে স্মৃতি হারাতে দেখা যায়। বাস্তবে তা বিরল হলেও সিনেমার মতো স্মৃতিশক্তি বলিউড তারকা কাজলও হারিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন বিষয়টি।

কুছ কুছ হোতা হ্যায় ছবিতে শুটিংয়ের সময় স্মৃতিশক্তি হারিয়ে যায় কাজলের। ছবির একটি গানের শুটিং চলছিল। শাহরুখ খানের সঙ্গে বাইসাইকেল চালানোর একটি দৃশ্যে অভিনয় করছিলেন কাজল।

হঠাৎ সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান নায়িকা। কিছুক্ষণের জন্য হারিয়ে যায় তার স্মৃতিশক্তি। অবস্থা বেগতিক দেখে অজয় দেবগনকে ফোন করেন ছবির পরিচালক করণ জোহর। স্বামীর সঙ্গে কথা বলার পর স্মৃতি ফিরে আসে কাজলের।

‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে মুক্তির পর। কাজল-শাহরুখের রসায়ন চোখে ও মনে লেগে আছে আজও অনেকের। এ জুটিকে শেষ দেখা যায় দিলওয়ালে সিনেমায়। ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। পরিচালক ছিলেন রোহিত শেঠি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনেমার মতো স্মৃতিশক্তি হারিয়েছিলেন কাজল, কীভাবে ফিরে পান?

আপডেট সময় : ০১:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫