ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চট্টগ্রামে ডাকাতি-মাদকসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে ১৫ মামলার পলাতক আসামি নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাতকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

রোববার (১২ জানুয়ারি) সীতাকুণ্ড পৌরসভার মধ্য এয়াকুবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিজাম উদ্দিন সীতাকুণ্ডের জোড় আমতল এলাকার বাসিন্দা শফিউল আলমের ছেলে।

র‍্যাব জানায়, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেপ্তার নিজাম উদ্দিনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা এবং ডাকাতিসহ সর্বমোট ১৫টি মামলার তথ্য পাওয়া যায়।

চট্টগ্রাম র‍্যাবের উপ-পরিচালক মো. সাদমান সাকিব বলেন, গ্রেপ্তার এড়াতে আসামি নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। রোববার গোপন সূত্রে সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি ব্যবস্থা শেষে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে ডাকাতি-মাদকসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫