ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। তখন বেশ কিছু দোকানপাটে হামলা করা হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুরে বেশ কিছু দিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও  নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে জয়নুলের এক সমর্থক তার ( সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ) দেওয়া ক্যালেন্ডার বিতরণ করছিলেন। এ নিয়ে সেলিমের কয়েকজন সমর্থক বিতরণকারীকে মারধর করেন। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক মুকসুদপুরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নেন। তখন উভয় গ্রুপ ইটপাটকেল নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

আপডেট সময় : ০৪:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫