ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি। শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ মো. শহিদুল ইসলাম (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে মেডিকেলের ২নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, গত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া। তিনি জানান, আজমতপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারি ভারতে ফেন্সিডিল আনতে যায়। এসময় ভারতীয় বাহিনী বিএসএফ তাদের দিকে গুলি ছুঁড়লে শহিদুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়। সীমান্তের মেইন পিলার ১৮২ হতে ১৩০ গজ ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে। আর বাকিরা পালিয়ে যায়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি

আপডেট সময় : ০২:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫