ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলেন কর্মীরা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা থেকে এক যুবদল নেতাকে ছিনিয়ে নিয়েছেন নেতা-কর্মীরা। 

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে তাকে ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবদলের ওই নেতার নাম তরিকুল। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় শ্রীনগর থানা পুলিশ। পরে রাতে যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য

পুলিশকে চাপ দেন। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ সুপার শামসুল আলম জানান, ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

যুবদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলেন কর্মীরা

আপডেট সময় : ০১:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫