ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি।

বুধবার (৮ জানুয়ারি) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ওই ঘটনায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে আগামী পাঁচ দিনের মাঝে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে।

ডিএমপির ঘটনার বর্ণনায় বলছে- গতকাল আনুমানিক দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটার মাঝে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০-৫০০ জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের কয়েকজন সদস্যের অপসারণের দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। সেখান থেকে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়। পরবর্তী সময়ে শিক্ষা ভবনের সামনে পুলিশের অপর ব্যারিকেডটি ভেঙে সচিবালয়ের মূল গেইটের সামনে অবস্থান নেয় এবং সচিবালয়ের গেইট টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তখন পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে এবং ব্যর্থ হলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তদন্ত কমিটি

আপডেট সময় : ০৩:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫