ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় প্রতিদিন ফলোআপের নির্দেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসারত ছাত্র-জনতার খোঁজ-খবর নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এ সময় তিনি প্রতিদিন কর্তব্যরত চিকিৎসকের ফলোআপ, পাঁচজনের চলমান চিকিৎসা পুনর্মূল্যায়নসহ বিভিন্ন নির্দেশনা দেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের চতুর্থ তলায় তাদের খোঁজ নেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হাসপাতালটিতে গণঅভ্যুত্থানে আহত মোট ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি আহত রোগীদের আন্তরিকতার সাথে সর্বাধুনিক উন্নত চিকিৎসা প্রদানসহ সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বিএসএমএমইউ ভিসি জানান, চিকিৎসাধীন একজনের বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন কর্তব্যরত চিকিৎসক চিকিৎসার ফলোআপ নিশ্চিত করবেন ওবিশেষজ্ঞ চিকিৎসকরা রাউন্ড দেবেন।

এছাড়া পরিদর্শনকালে তিনি আহতদের বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর চলমান প্রক্রিয়া ত্বরানিত করার নির্দেশ দেন। একইসঙ্গে ৫ জনের চলমান চিকিৎসা পুনর্মূল্যায়ন করে নতুন করে চিকিৎসার নির্দেশনা দেন অধ্যাপক শাহিনুল আলম।

এ সময় খাবার ও চিকিৎসার গুণগত মান উন্নত হওয়ায় রোগীরা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি রাউন্ড চলাকালে আন্তরিকতার জন্য চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আহতদের জন্য গঠিত চিকিৎসা সেলের সভাপতি অধ্যাপক ডা. এম এ শাকুর, উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক ডা. মো. আবু নাছের, ডা. শরীফ মো. আরিফুল হক, সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, মো. মাসুদ আল হাসান, পুষ্টিবিদ তৃপ্তি চৌধুরী ও জাহানারা আক্তার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় প্রতিদিন ফলোআপের নির্দেশ

আপডেট সময় : ১০:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫