ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গাজায় হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর আরো দুই সদস্য নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় আরো দুই সেনা গুরুতর আহত হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

উত্তর গাজার বেইত হানুন এলাকায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের হামলায় নাহল ব্রিগেডের এসব সেনা হতাহত হয়।

নিহত দুই সেনার মধ্যে একজন ক্যাপ্টেন এইতান ইসরাইল শিকনাজি (২৪)। এই সেনা নাহল ব্রিগেডের ৯৩২তম ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল।

নিহত অপর সেনার নাম ডিভির জিওন রেভাহ (২৮)। তিনি সেনাদের খাবার সরবরাহের দায়িত্বে ছিলেন।

এই দুই সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজায় ইসরাইলের মোট ৩৯৭ জন সেনা নিহত হয়েছে বলে দখলদার সরকার দাবি করে। তবে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বলছেন, গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের অনেক বেশি সেনা নিহত হয়েছে।

এদিকে, সোমবার অধিকৃত পশ্চিমতীরের কেদুমিম ইহুদিবাদীদের অবৈধ বসতির কাছে ফিলিস্তিনিদের গুলিতে তিন ইসরাইলি নিহত এবং আটজন আহত হয়েছে। ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, অন্তত দুই ফিলিস্তিনি বন্দুকধারী কয়েকটি প্রাইভেট কার এবং একটি বাস লক্ষ্য করে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর দুই বন্দুকধারী ঘটনাস্থল থেকে নিরাপদে চলে যান।

এ ঘটনার পর ইসরাইলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক সহিংসতা চালানোর জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, পশ্চিমতীরের নাবলুস, আল-ফান্দুক এবং জেনিন শহরকে জাবালিয়া এলাকার মতো ধ্বংস করে দিতে হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

আপডেট সময় : ০৫:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫