ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের লামায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০৪:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

বান্দরবানের লামায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বন্য হাতি প্রাণ হারিয়েছে। সোমবার (৭ জানুয়ারী) রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা জঙ্গলের পাশে মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখে পুলিশ ও বনবিভাগে খবর দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিন অথবা রাতের কোন এক সময় বিভিন্ন ফলদ ও বনজ বাগান রক্ষায় কৃষকদের পাতানো বৈদ্যুতিক ফাঁদে শক খেয়ে বন্য হাতিটির মৃত্যু হতে পারে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মৃত হাতিটিকে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখে লামা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে লামা বন বিভাগের কর্মকর্তা—কর্মচারীগণ ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির দেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

লামা বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম আতাহা ইলাহী বলেন, হাতিটি কিভাবে মারা গেল এখনো তার কারন জানা যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। আমরা ঘটনাস্থলে হাতিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটি বন্য হাতি মারা গেছে। বনবিভাগের লোকজন সেখানে গিয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।

উল্লেখ্য, লামার ফাঁসিয়া খালী এলাকার গহীন জঙ্গলে বন্য হাতি বাস করে। প্রায় সময় খাবারের অভাবে হাতির পাল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বান্দরবানের লামায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫