ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাসের ধাক্কায় ঢাকা কলেজের ছাত্র আহত, ৯ বাস আটক করলেন শিক্ষার্থীরা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

‘বাহাদুর শাহ’ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বাহাদুর শাহ পরিবহনের ৯টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। 

আহত শিক্ষার্থীর নাম মো. আতিক। তিনি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর থেকে এসব বাস এনে আটকে রাখা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (৬ জানুয়ারি) কোতোয়ালি থানাধীন ধোলাইখাল এলাকায় বাহাদুর শাহ পরিবহনের ঢাকা মেট্রো-ছ ১১-২৪২৭ নম্বরের একটি গাড়ি আতিকের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ওই শিক্ষার্থী পায়ে ও শরীরে আঘাতপ্রাপ্ত হন। যার প্রেক্ষিতে এসব গাড়ি আটক করা হয়েছে।

রবিউল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, এসব বাসের অধিকাংশটিরই কোনো ফিটনেস নেই। নিজেদের খেয়াল মতো  সড়কে গাড়ি চালায়। কারো প্রতি কোনো দায়বদ্ধতা নেই এসব গাড়ির চালকদের। আমাদের সহপাঠীকে গাড়ি চাপা দেওয়া হয়েছে। অথচ আজ কয়েক দিন পেরিয়ে গেলেও কোম্পানির পক্ষ থেকে কেউ সামান্য যোগাযোগটুকু করেননি। তাই বাধ্য হয়েই শিক্ষার্থীরা গাড়ি আটক করে নিয়ে এসেছে। আমরা এই ঘটনার বিচার দাবি করছি।

তবে বিষয়টি সমাধানের জন্য এরই মধ্যে উভয় পক্ষ আলোচনায় বসেছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন। তিনি বলেন, ঘটনা অন্য জায়গায় ঘটেছে। যার জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই গাড়ি এখানে নিয়ে এসেছে। তবে বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষ এখন মিটিংয়ে বসেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসের ধাক্কায় ঢাকা কলেজের ছাত্র আহত, ৯ বাস আটক করলেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫