ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ভবনটিতে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী।

এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৯টা ১৭ মিনিটে পুরানা পল্টনের চার তলা একটি  ভবনের দ্বিতীয় তলায় একটি ‘ল’ চেম্বারে আগুন লাগার খবর পায় তারা। এরপর সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দুটি ইউনিট। পরে আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন নেভাতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।

আগুন লাগার পর ভবনের লোকজন বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও বলতে পারেনি ফায়ার সার্ভিসের কেউ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আপডেট সময় : ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫