ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকে এসে আটক ‘দুর্নীতি নিবারণ সংস্থার’ নির্বাহী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

দুদকের সহযোগী বাহিনী পরিচয়ে সরকারি দপ্তর আর দুইশতাধিক বেসরকারি স্থানে অভিযান চালাচ্ছিলো ‘দুর্নীতি নিবারণ সংস্থা’ নামের একটি চক্র। পত্রিকার বরাত দিয়ে দুদক এ তথ্য জানার পর চক্রের সাত সদস্যের বিরুদ্ধে মামলা করে দুদক। ইতোমধ্যে চক্রের প্রধানসহ তিন সদস্যকে আটক করেছে সংস্থাটি।

সোমবার দুদকের প্রেস ব্রিফিং এসব তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। এসময় তিনি আরও জানান, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং আড়াল করার অপরাধে মামলা হয়েছে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল এবং তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর বিরুদ্ধে।

মামলার আরেক সংসদ সদস্য চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী। মামলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের আবগারি ও শুল্ক বিভাগের সাবেক সদস্য ড. মো. মতিউর রহমান, তার স্ত্রী আর ছেলে-মেয়ের বিরুদ্ধেও। অবৈধ সম্পদ অর্জন এবং সঠিক হিসাব দিতে না পারায় দুদক তাদের বিরুদ্ধে মামলা করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

দুদকে এসে আটক ‘দুর্নীতি নিবারণ সংস্থার’ নির্বাহী

আপডেট সময় : ০৫:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫