ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

পয়েন্ট ভাগাভাগির ম্যাচে রোমাঞ্চ ছড়াল ম্যানইউ-লিভারপুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। তবে ম্যাচে ছিল পূর্ণ রোমাঞ্চ। রোববার (৫ জানুয়ারি) ঘরের মাঠ অ্যানফিল্ডে ২-২ গোল সমতায় ম্যাচের সমাপ্তি টানেন মোহাম্মদ সালাহরা।

ভারি তুষারপাতে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জেগেছিল। অনিশ্চয়তা মুছে শেষ পর্যন্ত দারুণ লড়াইয়ের দেখা মিলে। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে লিড পায় ইউনাইটেড। ঠিক ৭ মিনিটের মাথায় কোডি গাকপোর পায়ে সমতায় ফেরে স্বাগতিকরা।

৭০তম মিনিটে আদায় করা পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন লিভারপুলের মিশরীয় তারকা সালাহ। এবারের লিগে তার গোল হলো ১৮টি। আর্লিং হলান্ডের চেয়ে দুটি গোল বেশি নিয়ে তালিকার শীর্ষে আছেন মিশরীয় এই তারকা।

আরও একবার যখন ইউনাইটেডের সামনে চোখ রাঙাচ্ছিল হার, তখন ম্যাচের ৮০ মিনিটে আমাদ দিয়ালোর গোলে ড্র নিয়ে মাঠে ছাড়ে সফরকারীরা। তাতেই টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল লিভারপুল। অপরদিকে, টানা চার হারের পর পয়েন্ট পেল ইউনাইটেড।

১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। অপরদিকে, লিগে এক ম্যাচ বেশি খেলা ম্যান ইউয়ের অবস্থান তালিকার ১৩ নম্বরে, তাদের পয়েন্ট ২৩।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পয়েন্ট ভাগাভাগির ম্যাচে রোমাঞ্চ ছড়াল ম্যানইউ-লিভারপুল

আপডেট সময় : ১২:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫