ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ ছাড়ার আগে বিশ্বকাপ নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ ও অধিনায়ক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ। আসরে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। অস্ট্রেলিয়া শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার তাদের বড় দল হিসেবে দেখছেন না। বরং, নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও ভয় পাইয়ে দেয়া যাবে, মনে করছেন তিনি। এদিকে বাংলাদেশের নারী ক্রিকেটের সুদিন আসছে বলেও মন্তব্য করেছেন দলটির প্রধান কোচ সারোয়ার ইমরান। আজ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমে কথা বলেন তিনি।

দেশ ছাড়ার আগে বুধবার মিরপুরে বিশ্বকাপের ফটোসেশনের পর ইমরান বলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট, নারী উইংয়ের চেয়ারম্যান, তারা সবাই নারী ক্রিকেট নিয়ে কাজ করছেন। আমাকে সাহায্য করছেন। সে হিসেবে বলবো সামনে নারী ক্রিকেটের সুদিন আসছে। আমি আশা করছি নারী ক্রিকেট দ্রুত উন্নতি করবে। শুধু তিন দিনের খেলা না, সব ধরণের খেলাই খেলতে হবে।’

সংবাদ সম্মেলনে প্রত্যাশার কথা শোনান বাংলাদেশ অধিনায়ক। ‘আসলে আমাদের দল বেশ ভালো। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি তাহলে (ভালো কিছুই হবে), আমি জানি আমাদের শক্তির জায়গা কোনটি। যদি আমাদের শক্তির জায়গা নিয়ে লড়াই করি তাহলে দিন শেষে ভালো কিছুই হবে।’

‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়া হোক, যে-ই হোক আমরা আমাদের খেলাটা খেললে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ওরা অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। মালয়েশিয়ায় যেহেতু আমরা খেলেছি, ওখান থেকে আমরা সুবিধা পাব।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে খেলতে মালয়েশিয়া যাওয়ার আগে শ্রীলঙ্কাতে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের সঙ্গে চারটি টি-টুয়েন্টি খেলবে টিম টাইগ্রেস দলটি। ৩-৯ জানুয়ারি হতে চলা সিরিজটি খেলতে বৃহস্পতিবার দুপুর একটা দেশ ছাড়বে সুমাইয়া আক্তারের দল।

সিরিজ শেষে মালয়েশিয়ায় গিয়ে ১৮ জানুয়ারি নেপাল, ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২২ জানুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

দেশ ছাড়ার আগে বিশ্বকাপ নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ ও অধিনায়ক

আপডেট সময় : ০৯:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫