ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

‘বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জুলাই ঘোষণাপত্র অসম্ভব নয়’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

জুলাই ঘোষণাপত্রের ড্রাফটিং শুরু হয়েছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়।

বুধবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান কার্যক্রম হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার শেষ করে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘যেকোনো অভ্যুত্থানের পর ঘোষণাপত্র স্বাভাবিক বিষয়।

সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেওয়া হোক। তাই সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐকমত্য। জুলাই ঘোষণাপত্রের ড্রাফটিং শুরু হয়েছে।

শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রোকলেমেশন লেখা শেষ হবে। তবে ১৪ দিনের মধ্যে ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়।

সংস্কার নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, বিএনপি বলেছে সংস্কারের প্রয়োজন আছে, তারাও লিখিত মত দিচ্ছেন। তবে সংস্কার কতটা ব্যাপক হবে, তা নিয়ে আলোচনা চলছে।

কেউ বলছে মৌলিক সংস্কার আগে, কেউ বলছে নির্বাচন কিন্তু সরকারের কাছে সবই গুরুত্বপূর্ণ।

গত ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কথা জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে গত সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম জানান, সরকারই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

‘বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জুলাই ঘোষণাপত্র অসম্ভব নয়’

আপডেট সময় : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫