ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংস

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

একদিনে ১০৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রান্সের তৈরি দুটি গাইডেড বোমা, মার্কিন তৈরির সাতটি এইচআইএমএআরএস রকেট প্রজেক্টাইল এবং ১০৩টি ফিক্সড-উইং ড্রোন ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ছয়দিনে সামরিক বিমানঘাঁটি, একটি গোলাবারুদ প্ল্যান্ট, ড্রোনের গুদাম এবং সেনা সমাবেশে হামলা করেছে রাশিয়ার সেনারা।

কৃষ্ণসাগরে রাশিয়ার রণতরী একদিনে আটটি ইউক্রেনের মনুষ্যবিহীন সারফেস ভেসেল ধ্বংস করেছে। এছাড়া, রাশিয়ার সেনাসদস্যরা কয়েকদিনের অভিযানে ইউক্রেনের সেনাবাহিনীর ৫০৫ জন সেনা সদস্যকে হত্যা করেছে বলে দাবি করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

একদিনে ইউক্রেনের শতাধিক ড্রোন ধ্বংস

আপডেট সময় : ০১:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫