ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এদেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না : ফারুক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রতিবাদ’ নামক সংগঠনের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, যারা এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে। যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। যারা এ দেশ থেকে পালিয়ে গেছে। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক দেশ থেকে পালিয়ে গেছেন। অথচ তারা সামাজিক মাধ্যমগুলোতে বিভিন্ন হুংকার ছাড়ছে।

তিনি বলেন, এদেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না। এদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই। যারা আবু সাঈদসহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসর সচিব ও কিছু কর্মকর্তারা এখনো দায়িত্বে আছে তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে। তারা কিভাবে এখনো সেই দায়িত্বগুলোতে থাকে? শেখ হাসিনাকে বন্দি  করে এদেশে এনে বিচার করতে হবে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিও জানান।

সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কর্মজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এদেশে আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না : ফারুক

আপডেট সময় : ১০:৩২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪