ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো উইকেট না হারিয়েই চা বিরতিতে বাংলাদেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ৫১৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়লেও দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেছে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়েই চা বিরতির আগ পর্যন্ত কাটিয়ে দিয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে জমা করেছে ৫৬ রান।

বাংলাদেশের দুই ওপেনারই এদিন বেশ আগ্রাসী ক্রিকেট খেলছেন। তাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে ভারতীয় বোলারদের। অধিনায়ক রোহিত শর্মা ১৩ ওভার করাতে ব্যবহার করেছেন ৪ বোলার। তবে কেউই এখন পর্যন্ত সফল হতে পারেননি। ৩৮ বলে ৩২ রানে ব্যাট করছেন জাকির। অন্যদিকে ৪০ বলে ২১ রানে ব্যাট করছেন সাদমান

এর আগে, চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে রানের দেখা না পেলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি আদায় করে তা পুষিয়ে দিয়েছেন শুভমান গিল। ২১ মাস পর সাদা পোশাকে ফেরা রিশভ পান্তও প্রত্যাবর্তন রাঙিয়েছেন সেঞ্চুরি তুলে নিয়ে।

প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে স্কোরবোর্ডে আরও ২৮৭ রান জমা করে ইনিংস ঘোষণা করেছে। তাতে রান পাহাড়ে চেপেছে ভারত। বাংলাদেশের সামনে টার্গেট ৫১৫ রানের।

চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামা পান্ত-গিল জুটি এদিন সাড়ে চারশো পার করেন। এরপর পান্ত মেহেদী হাসান মিরাজের বলে ১২৮ বলে ১০৯ রান করে সাজঘরে ফিরলেও ফেরানো যায়নি গিলকে। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৯ রানে। অন্যদিকে লোকেশ রাহুল অপরাজিত ছিলেন ২২ রানে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

কোনো উইকেট না হারিয়েই চা বিরতিতে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪