ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শুনতে পাচ্ছি হাসিনাকে ভারত ফেরত দেবে না: মাহফুজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফেরত না দেওয়ার সিদ্ধান্তের কথা শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নতুন বাংলাদেশ গঠন: সংস্কার ও পররাষ্ট্র নীতি’ শীর্ষক সংলাপে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

সংলাপে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিন ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকেরা অংশ নেন।

বাংলাদেশ ইতোমধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। এ ব্যাপারে ভারতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, ‘উনাকে (শেখ হাসিনা) তারা (ভারত) ফেরত দেবে না বলে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি।’

এই উপদেষ্টা বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে, সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, বিষয়টি সামনে রেখে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা, আমাদের অখণ্ডতা রক্ষাই আমাদের অগ্রাধিকার।’

মাহফুজ আলম বলেন, ‘আমাদের জায়গায় আমাদের শক্তি ও সক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সেদিকে মনোযোগ দিতে চাই। কোন রাষ্ট্র কী করল, তার চেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সক্ষমতা বাড়ানো এবং দর কষাকষির শক্তি বাড়ানো। বাংলাদেশ যদি সক্ষমতা বাড়ায়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়বে। এটি আমাদের জনগণকে উপকৃত করবে।’

শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘গত সরকার এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল। আমাদের সরকারের জায়গায় আমরা চেষ্টা করছি, বাস্তববাদী হতে। যদি আমাদের ভুল বা হঠকারিতা থাকে, তা আমরা শোধরানোর চেষ্টা করি, এটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি।’

মাহফুজ আলম বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করছি বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে। বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্য চাই আমরা।’

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। এই পত্র পাওয়ার বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা এখনো দেশটি আনুষ্ঠানিকভাবে জানায়নি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুনতে পাচ্ছি হাসিনাকে ভারত ফেরত দেবে না: মাহফুজ

আপডেট সময় : ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪