কওমের ঐক্য-সংহতি ও সঠিক দিকনির্দেশনার ক্ষেত্রে ওরাসাতুল আম্বিয়া হিসাবে উলামায়ে কেরামের দায়িত্ব আঞ্জাম দেওয়ার নিমিত্তে ‘দেশ ও জাতির চলমান পরিস্থিতি : উলামায়ে কেরাম এবং ইসলামী চিন্তাবিদদের করণীয়’ শীর্ষক জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পরামর্শ সভার আহ্বান করেছেন দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র সভাপতি, রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ি’র প্রিন্সিপাল, গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটি’র খতিব, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ’র আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় যাত্রাবাড়ি বড় মাদরাসায় (জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া) পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। দেশের এই দ্রুত পরিবর্তনশীল সময়ে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ থাকা এবং উলামায়ে কেরামের নির্দেশনায় সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণকে একতাবদ্ধ রাখার বিষয়ে মত-বিনিময়ের জন্য জাতীয় এই পরামর্শ সভায় প্রতিনিধিত্বশীল আলেমদের উপস্থিতি ছিলো।
দেশের অন্যতম শীর্ষ আলেম শায়েখ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, চরমোনাইয়ের পীর মুফতি রেজাউল করিম, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা মনসুরুল হক রায়পুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকন্দ ও মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন ইকরাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল আওয়াল, বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের, ইমাম সমাজ বাংলাদেশের মহাসচিব মাওলানা মিনহাজ উদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক, চট্টগ্রামের মাওলানা ওবায়দুল্লাহ হামজা, মুফতি মিজানুর রহমান সাইদ, মাওলানা মুশতাকুন নবী, মুফতি বুরহান উদ্দিন রব্বানী, মাওলানা কবির আহমদ আড়াইহাজারী খুলনার মুফতি গোলাম রহমান প্রমুখ।
চেতনায়২৪ ডেস্ক : 


































