ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা কায়কোবাদ দেশে ফিরলেন ১৩ বছর পর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির এই নেতা।

বিমানবন্দর থেকে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে মুরাদনগর গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।

মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে পাঁচ পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য।

২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক দু’বারের সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুনকে ১ লাখ ৭ হাজার ৫১১ ভোটে পরাজিত করেছিলেন তিনি।

২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির হয়ে একই আসনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ১ লাখ ২৪ হাজার ৩৮৬ ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে করা একাধিক মামলায় খালাস পেয়ে এক যুগ পর প্রবাস জীবনের ইতি টেনে স্বদেশে ফিরলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

জনপ্রিয় এই নেতার আগমনে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহু নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বিএনপি নেতা কায়কোবাদ দেশে ফিরলেন ১৩ বছর পর

আপডেট সময় : ০১:২৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪