ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

সচিবালয়ে আগুন: যেখানে চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় ওই ভবনে থাকা পাঁচটি মন্ত্রণালয়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় সেখানকার নথিপত্র ও আসবাবপত্র। এমনকি বিভিন্ন কক্ষও হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম কীভাবে চলবে। এ বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা ও চলমান রাখার জন্য অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর যেখানে জায়গা খালি আছে, সেই জায়গাগুলো খুঁজে বের করার কার্যক্রম শুরু হয়েছে। অস্থায়ীভাবে আপাতত কার্যক্রম সেসব জায়গা থেকে পরিচালিত হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় সেগুলো পাওয়া যাবে জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পুড়ে যাওয়া নথিগুলো কতখানি পাওয়া যাবে সেগুলো তদন্ত করলে জানা যাবে।

তিনি আরও বলেন, সাবেক মুখ্য সচিব তোফাজ্জলের পিরোজপুরের একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ মিলেছিল। সেই নথিগুলো পুড়ে গেছে। তবে পিরোজপুর থেকে আবারও সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

ব্রিফিংয়ে আসিফ মাহমুদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

সচিবালয়ে আগুন: যেখানে চলবে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম

আপডেট সময় : ১০:০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪