ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মেসি আমার চেয়ে সেরা, এই কথা কে বলেছে?

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বকালের সেরা ফুটবলারদের তালিকা করলে এ দুজনের নামই নিতে হবে। গত প্রায় দুই দশক তারা বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন, জুটিয়েছেন অগণিত ভক্ত। রোনালদো-মেসির দ্বৈরথ ছিল খেলার মাঠে, তবে এ দুজনের ভক্তরা মাঠের বাইরে দ্বৈরথে নামতেন কে সেরা এই প্রশ্নে। তবে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে এ দুজনের মাঝে কে সেরা এই প্রশ্নের ইতি টেনেছেন মেসি।

এদিকে বিশ্বকাপ জয়ের মাধ্যমে মেসি সর্বকালের সেরা হওয়ার দৌড়ে শেষ ধাপ অতিক্রম করলেও এখনো মেসি রোনালদোর ভক্তদের মাঝে কথার লড়াই হয় কে সেরা তা নিয়ে। এবার রোনালদো নিজেও প্রশ্ন তুলেছেন এই বিষয়ে।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রীতিমত ইউটিউবার বনে গেছেন রোনালদো। বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব হওয়া ইউটিবার মিস্টার বিস্টের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। গত সোমবারও তেমনি একটি ভিডিও প্রকাশ করেছেন রোনালদো।

রোনালদোকে থামাতে কতজন গোলরক্ষকের প্রয়োজন? শিরোনামের এই ভিডিওতে দেখা যায় মিস্টার বিস্টের সঙ্গে পেনাল্টি শট নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন পর্তুগিজ মহাতারকা। এ সময় গোলপোস্টের সামনে বিস্ট ছাড়াও ছিলেন আরও তিনজন।

এই ভিডিওতে বিস্ট তার বন্ধুকে দেখিয়ে বলেন, নোলান বলেছে, সে তোমাকে পছন্দ করে না। সে মনে করে তুমি গোট (গ্রেটেস্ট অব অল টাইম) না। সে মনে করে মেসিই সেরা। সে এটাকে (ফুটবল) সকার বলে ডাকে এবং মেসিকে সর্বকালের সেরা বলে।

বিস্টের এমন কথা শুনে রোনালদো পালটা প্রশ্ন করেন, কে বলেছে মেসি আমার চেয়ে সেরা? রোনালদো অবশ্য কথাটা মজা করেই বলেছিলেন। কেননা, এমন প্রশ্ন করার পরই তাকে বেশ হাসতে দেখা যায়। হাসিঠাট্টার পর অবশ্য পেনাল্টি শট নিয়ে গোল ঠিকই করেছেন রোনালদো, আর বলটাও তিনি মেরেছিলেন নোলানের দিকেই।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেসি আমার চেয়ে সেরা, এই কথা কে বলেছে?

আপডেট সময় : ০২:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪