ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১৯ ইউনিট

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। বৃহস্পতিবার সকাল ৭টায়ও ভবনটিতে আগুন জ্বলছিল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছেন, বুধবার দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে বাড়িয়ে ১৮টি করা হয়।

আগুনের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্য ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রয়েছেন। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এ ছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে।

মন্ত্রীপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকের চাপায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। তার নাম সোহানুর। সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি তাকে চাপা দেয়। আহত সোহানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

সচিবালয়ের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১৯ ইউনিট

আপডেট সময় : ০৭:১৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪