ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এবার হুথিদের ‘ধ্বংস’ করার নির্দেশ নেতানিয়াহুর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সব অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (২৩ ডিসেম্বর) সেনাবাহিনীর সদস্যদের এ নির্দেশ দেন ইসরায়েলের এ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। খবর আরব নিউজের।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গত সপ্তাহে ইসরায়েলের রাজধানী তেলআবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এর জবাব দিতেই তিনি এ নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহু বলেন, আমি আমাদের বাহিনীকে হুথিদের অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি, কারণ যে কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করলে তাকে পুরো শক্তি দিয়ে আঘাত করা হবে। সময় লাগলেও শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে ‘অশুভ’ শক্তিকে দমন করতে থাকব আমরা।

নেতানিয়াহু বলেন, গাজায় হামাসের সঙ্গে চলমান জিম্মি মুক্তির আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে ফলাফল আসতে কতটা সময় লাগবে তা তিনি জানেন না। তবে এ যুদ্ধে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে সামরিকভাবে বিজয় লাভ করেছে এবং হামাসের ওপর সামরিক চাপ অব্যাহত রেখেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল একটি আঞ্চলিক শক্তি হিসেবে তার অবস্থানকে দৃঢ় করেছে। একইসঙ্গে ইসরায়েলের মার্কিন মিত্রদের সঙ্গে আব্রাহাম চুক্তি সম্প্রসারণের পরিকল্পনা করেছে।

তিনি বলেন, গাজার যুদ্ধ আরব দেশগুলোর সঙ্গে নতুন শান্তি চুক্তি সই এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতির নাটকীয়ভাবে পরিবর্তন করার সুযোগ করে দিয়েছে। মধ্যপন্থী আরব দেশগুলো ইসরায়েলকে একটি আঞ্চলিক শক্তি এবং সম্ভাব্য মিত্র হিসেবে দেখে। আমি এই সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে চাই।

আমাদের মার্কিন বন্ধুদের সঙ্গে একত্রে আব্রাহাম চুক্তি সম্প্রসারিত করার পরিকল্পনা করছি। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের চেহারা আরও নাটকীয়ভাবে পরিবর্তন হবে বলে সংসদে বলেন ইরায়েলের প্রধানমন্ত্রী।

নেতানিয়াহু আরও বলেন, প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইসরায়েল এবং কিছু আরব রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির কথা হয়েছিল। ইসরায়েলের অর্থনীতি শক্তিশালী এবং বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করেছে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার হুথিদের ‘ধ্বংস’ করার নির্দেশ নেতানিয়াহুর

আপডেট সময় : ১১:৩৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪