ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৫

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

গাজাবাসীর সমর্থনে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী। এসময় বোম্ব শেল্টারে আশ্রয় নিতে গিয়ে অন্তত ২৫ ইসরায়েলি আহত হয়েছেন, যাদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর।

টাইমস অব ইসরায়েল জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে এই ক্ষেপণাস্ত্র হামলা হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমা অতিক্রম করার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি তাদের।

সামরিক বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে পড়ে ক্ষয়ক্ষতির কারণ হতে পারে এমন সম্ভাবনার কারণে তেলআবিবজুড়ে রেড অ্যালার্ট সাইরেন বাজানো হয়েছিল।

ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স ও ব্লাড ব্যাংক পরিষেবা—ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর সাইরেন বাজলে তেল আবিবের একটি আশ্রয়কেন্দ্রে পালানোর সময় ৬০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য তেল আবিবের ইচিলভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এমডিএ আরও জানিয়েছে, তারা অন্তত ২৫ জনকে চিকিৎসাসেবা দিয়েছে। এদের অনেকে আশ্রয়কেন্দ্রে ছুটে চলার সময় আহত হয়েছেন আবার অনেকে প্যানিক (আতঙ্ক) অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।

এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) ইসরায়েলের রাজধানী তেলআবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী। হাইপারসনিক ধরনের ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। অনেক চেষ্টা করেও এটি ঠেকাতে পারেনি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রটি একটি পার্কে গিয়ে আঘাত হানলে আশপাশের ঘরবাড়িতে থাকা অন্তত ১৬ জন আহত হন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৫

আপডেট সময় : ১১:১৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪