ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. সরওয়ার আলম। তিনি তথ্য ক্যাডারের আরেক চুক্তিভিত্তিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মো. সরওয়ার আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে সচিব পদমর্যাদায় মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ছিলেন সরওয়ার আলম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

আপডেট সময় : ০৭:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪