ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান ম্যাচ কবে-কোথায়?

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছে অনেক। কয়েক দফা বৈঠকের পর অবশেষে সিদ্ধান্ত হয়েছে হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট আয়োজন করার। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে, এছাড়া বাকি সব ম্যাচ পাকিস্তানের মাটিতেই হবে।

হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে নির্বাচন করা হতে পারে এমন ধারণা ছিল আগে থেকেই। এছাড়া শ্রীলঙ্কার কলম্বোও আলোচনায় ছিল। ইসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, নিরপেক্ষ ভেন্যু হিসেবে আরব আমিরাতকেই নির্বাচন করেছে পিসিবি।

গতকাল পাকিস্তানে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এরপর পিসিবির মুখপাত্র আমির মীর জানিয়েছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে পিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এটিই হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ যা ১৯ ফেব্রুয়ারি করাচিতে হবে। এবারের আসরে ৮ দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আরও আছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড।

এবারের আসরে পাকিস্তান-ভারতের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, ২৩ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান যা অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ভারত-পাকিস্তান ম্যাচ কবে-কোথায়?

আপডেট সময় : ০১:৫৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪