ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের শেষ সপ্তাহে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

উন্নত চিকিৎসার জন্য ৩০ ডিসেম্বর লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে যেকোনো সময় তার দেশত্যাগের এই তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন চিকিৎক। এ জন্য আগামী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়।
মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং ‍পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে তিনি সৌদি আরবেও ওমরাহ পালন করার কর্মসূচিও রয়েছে। সেই অনুযায়ী যুক্তরাজ্য ও যুক্তরাজ্য ও সৌদি আরবের যেতে পাসপোর্টে ভিসা কাজও সম্পন্ন হয়েছে।
সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লানারি সেন্টারে চিকিৎসার পরামর্শ দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ডিসেম্বরের শেষ সপ্তাহে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন

আপডেট সময় : ০১:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪