ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে যাত্রা শুরু ‘আমার দেশ’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে
সর্বপ্রথম আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছিল যে পত্রিকাটি সেটি ছিল ‘আমার দেশ’। আর ওই ফ্যাসিস্ট দলটিই ক্ষমতায় থেকে ২০১৩ সালে বন্ধ করে দিয়েছিল পত্রিকাটি। প্রায় এক দশক পর আবার চালু হলো সেই ‘আমার দেশ’। পুনর্যাত্রায় রোববার (২২ ডিসেম্বর) পত্রিকাটির প্রথম সংখ্যা হাতে পেয়েছেন পাঠকরা ৷ সাপ্লিমেন্টসহ ৪৮ পৃষ্ঠার এই কাগজ ভোর থেকে পাঠকের হাতে পৌঁছাতে শুরু করে।প্রথম দিনেই দূর্দান্ত হেডলাইন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে পত্রিকাটি। তাদের আশা জনগণের প্রত্যাশা পূরণে সমর্থ হবে পত্রিকাটি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রায় দেড় মাস পর সাড়ে পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান দেশে ফেরেন।

তার নেতৃত্বে কারওয়ান বাজারের নতুন কার্যালয় থেকে এখন আবার ‘আমার দেশ’ পত্রিকা বেরুচ্ছে।

মাহমুদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “শূন্য থেকে শুরু করে দুই মাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। পুনঃপ্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। পত্রিকাটি সঠিক খবর তুলে ধরার চেষ্টা করবে। মতপ্রকাশের জন্য আওয়াজ তুলবে ‘আমার দেশ’। ”২০১৩ সালের এপ্রিলে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানকে তার কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে ‘আমার দেশ’র প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে বাজারে আসে ‘আমার দেশ’। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি ২০১৩ সালে বন্ধ হয়ে যায়। এর আগে ২০১০ সালের জুনেও ১০ দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনার সরকার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

আজ থেকে যাত্রা শুরু ‘আমার দেশ’

আপডেট সময় : ১২:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪