তথ্য অধিদফতরের তথ্য অফিসার মুহাম্মদ জসীম উদ্দিনকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ১২ ডিসেম্বর প্রধান তথ্য অফিসার মো. নিজুমল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

জসীম উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তথ্য উপদেষ্টার নাম বেচে মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর/সংস্থার বিভিন্ন সুযোগ-সুবিধা হাতিয়ে নেওয়াসহ নানারকম অভিযোগ ছিল। এরপরই মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স তথা পিআর’র দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
তথ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে, মোহাম্মদ জসীম উদ্দিন তথ্য অধিদপ্তরে তথ্য সহকারী হিসাবে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে সহকারী তথ্য অফিসার এবং ২০২৩ সালে তথ্য অফিসার হিসেবে পদোন্নতি পান। প্রায় ২০ বছর ধরে পিআইডির প্রধান কার্যালয়ে তিনি আছেন। পদোন্নতি পেয়েই লবিং করে বৈষম্যবিরোধী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা মো. নাহিদ ইসলামের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পিআরও হন। এই দায়িত্ব নিয়েই শুরু করেন ক্ষমতার অপব্যবহার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন ইস্যুতে খবরদারি শুরু করেন।
মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, জসীম উদ্দিনের সাম্প্রতিক ভুলের জন্য দেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈষম্যবিরোধী সরকারের অনাকাঙ্ক্ষিত বিতর্ক শুরু হয়েছে। উপদেষ্টা নাহিদ বিভিন্ন মহলে হয়েছেন বিতর্কিত। এরফলে উপদেষ্টা তাকে জরুরিভাবে বদলি করেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, জসীম উদ্দিন এখন উপদেষ্টার পিএসকে ব্যবহার করে জনসংযোগ বিভাগে থাকার জন্য বিভিন্নভাবে তদবির করছেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের গাড়ি ব্যবহার ও কাজও করে যাচ্ছেন। বিভিন্ন ভোগরত সুবিধা বাদ দিতে পারছেন না বলেই বদলি হওয়ার পরও থাকার জন্য তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
চেতনায়২৪ ডেস্ক : 


































